আজ থেকে সারা দেশে হামের গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
আরও পড়ুন-
গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। বিশেষ এই ক্যাম্পেইন দেশব্যাপী সিটি করপোরেশন এলাকায় ২০ মে এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এফএ/ আয়না