| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ছে, যুদ্ধ থামেনি: নেতানিয়াহু

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 164 বার পঠিত
ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ছে, যুদ্ধ থামেনি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে লড়ছি। 

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইতোমধ্যে বড় ধরনের সাফল্য এসেছে, তবে পরিস্থিতি এখনো অস্থির এবং যেকোনো সময় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জন করবে এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের জন্য আশা ও দৃষ্টান্ত হয়ে উঠবে।

এদিকে সংঘাত নিরসনে নতুন কূটনৈতিক তৎপরতা দেখা গেলেও অনিশ্চয়তা কাটেনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলছে। তবে ইরান জানিয়েছে, তারা এই শান্তি আলোচনায় অংশ নেবে না। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অযৌক্তিক শর্ত এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা এগোচ্ছে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য চুক্তির প্রস্তাব দিয়েছে। ইরান তা গ্রহণ না করলে দেশটিরগুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু, ধ্বংস করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

সর্বশেষ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪