| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আতঙ্কিত সাধারণ ইরানিরা

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 140 বার পঠিত
আতঙ্কিত সাধারণ ইরানিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ২২ এপ্রিল শেষ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত সাধারণ ইরানিরা। রোববার (১৯ এপ্রিল) ইরানিদের মধ্যে বিভিন্ন অনুভূতি দেখতে পেয়ে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার  তেহরান থেকে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের সমাধান হবে, ইরানিদের মধ্যে এমন আশা আছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল তখন সাধারণ মানুষ আশা দেখেছিলেন। কিন্তু যখন ভবিষ্যতের দিকে তারা তাকান তখন তারা হতাশ হন এবং তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে।

আরও পড়ুন- 

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি সম্পন্ন

ইরানিরা খুবই আতঙ্কিত। তারা শুধু যুদ্ধের জন্য নয়, যুদ্ধবিরতির মাঝেও তারা আতঙ্কিত হঠাৎ করে কি হয় তা নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নেতারা যখন আলোচনা করছিলেন তখন একবার নয়, দুইবার হামলার শিকার হয়েছে তাদের। আর এ হামলাগুলো ছিল একদমই অপ্রত্যাশিত ও অভূতপূর্ব বিমান হামলা। যুদ্ধের শুরু থেকে একদম সাধারণ ইরানিদের মধ্যে প্রতিরোধের আকাঙ্খায় মানুষ দিনে ও রাতে সরকারের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছে এবং এখনো দিচ্ছে।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪