| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতির

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 186 বার পঠিত
বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতির

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতিবাদে এমন হুমকি দিয়েছে। ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে জানিয়ে সতর্ক করেছেন হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজি। 

আল-এজি এক্স-এ দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে পুরো মানুষ ও জ্বিন জাতি মিলেও তা খুলতে ব্যর্থ হবে।অতএব, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য ভালো হবে শান্তি বিঘ্নকারী সব ধরনের কার্যক্রম ও নীতি অবিলম্বে বন্ধ করা এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করা।’

 আরও পড়ুন- 

ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগদানে বাধা নেই : নাহিদ ইসলাম

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে, যার মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ ও আমেরিকা মহাদেশে যায়। বাব আল-মান্দেব প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ ২৯ কিলোমিটার প্রশস্ত যা পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য মাত্র দুটি চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ।

প্রতি বছর এই প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এবং প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য পরিবহন করা ছাড়াও প্রতিদিন প্রায় ৬২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এবং বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের ৮ শতাংশ পার হয়।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪