ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-
স্বাস্থ্যমন্ত্রী সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
এফএ/ আয়না