| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 143 বার পঠিত
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের চালক আতিকুল ইসলাম (৪০) গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।

আরও পড়ুন- 

এসএসসি২০২৬ অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানিয়েছেন, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বিদ্যুৎ নামে স্থানীয় এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪