| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গিনেস বুক রেকর্ডে ‘ধুরন্ধর’

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 106193 বার পঠিত
গিনেস বুক রেকর্ডে ‘ধুরন্ধর’

একাধিক খান-কাপুর যুগের রেকর্ড ভেঙে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’ অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছুঁয়েছে প্রায় ১১০০ কোটি রুপি। ‘ধুরন্ধর’ প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল তবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ছবিটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর সংগীতের জন্য।

অক্ষয় খান্নার বালোচিস্তান এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত FA9LA র‍্যাপ গানটি গত কয়েক মাস ধরে আট থেকে আশি সব বয়সের দর্শকের মুখে মুখে। সেই জনপ্রিয়তার সুবাদেই  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফ্লিপারাচি নামে পরিচিত বাহারিনের র‍্যাপার হুসাম অসীম। FA9LA গানটি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়ে আরবিয়া চার্টের শীর্ষে উঠে আসে। 


গিনেস রেকর্ডের খবরে ভারতসহ গোটা উপমহাদেশে ফ্লিপারাচিপের জনপ্রিয়তা যে নতুন উচ্চতায় পৌঁছেছে, তা বলাই বাহুল্য। আবেগে উচ্ছ্বসিত হয়ে   তিনি বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! অবিশ্বাস্য লাগছে। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এত জনপ্রিয়তা,এটা আমার কল্পনার বাইরে ছিল।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার শক্তিশালী নৃত্যশৈলী ও উপস্থিতির কারণে FA9LA র‍্যাপটির আবেদন আরও বহুগুণ বেড়েছে। আরবি ভাষার সঙ্গে আধুনিক র‍্যাপের মিশেলে তৈরি এই গান এবার এনে দিল আন্তর্জাতিক মঞ্চে ঐতিহাসিক স্বীকৃতি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪