| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে কঠোর ব্যবস্থা: ইসি

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 109917 বার পঠিত
নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে কঠোর ব্যবস্থা: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। একই সঙ্গে তিনি প্রশাসনকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “সব ভোটার যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। ভোটার যে-ই হোক না কেন। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমেই জিততে হবে, কোনো ধরনের দুই নম্বরির সুযোগ নেই।”

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর কেউ চিন্তা করলেও যেন তা বাস্তবায়ন করতে না পারে। ভোটকে উৎসবমুখর করাসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশও দেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ও সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম।

এছাড়া সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪