ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ অভিনয় থেকে দূরে রয়েছেন সংসার জীবনে ব্যস্ততার কারণে। গত বছরের ২৪ ডিসেম্বর তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতার সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি।
ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনে সপরিবার সিডনিতে বসবাস করা ইহসান মনসুর চৌধুরী ও মাহাদিয়া নাইমের চারহাত এক হয় পারিবারিক ভাবেই।
মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করে বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মেয়ের বিয়ে নিয়ে নাইম-শাবনাজ জানান, মেয়েকে দেশের বাইরে পাঠানোর বিদায় আর এবারের বিদায় অনুভূতি ভিন্ন। তবে ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে স্বস্তি প্রকাশ করে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন তারা।