| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 109355 বার পঠিত
প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

 নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যবহৃত ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বরিশাল সার্কিট হাউসে রোববার ( ০১ ফেব্রুয়ারি ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ এসব কথা জানান।

তিনি বলেন, প্রবাসীদের ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে, যা খাম খোলা এবং সঠিকভাবে ভোট গণনা করতে কিছুটা সময় লাগাবে। ভোটকেন্দ্রে শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করবেন, অন্যান্য কর্মকর্তারা পেনসিল ব্যবহার করবেন। এছাড়াও, ভোটের দিন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ইসি আরও জানান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটে অনিয়ম রোধ করতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তিনি অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য ও সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছানোর গুরুত্বও উল্লেখ করেন। বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি জেলা ও ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি বলেন, “সততা ও নিরপেক্ষতার ক্ষেত্রে নির্বাচন কমিশন দৃঢ় অবস্থানে থাকবে। বড় দল বা ছোট দলের মধ্যে কোনো পার্থক্য নেই। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার ফলাফল কঠোর হবে।”

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪