| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 105480 বার পঠিত
সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন

সিরিয়ার প্রবীণ এবং জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ভোর ৫টা থেকে ৬টার মধ্যে খুন হন।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান জানিয়েছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত হতে পারে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন তাঁর গৃহকর্মী, যিনি বর্তমানে পলাতক। ঘটনার পরই নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।

১৯৩৮ সালে জন্ম নেওয়া হুদা শারাউই নয় বছর বয়সে শোবিজে পা রাখেন। সিরিয়ার রেডিও প্রোগ্রামে বিশেষভাবে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি পান। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’।

ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও তিনি মূলত ছোট পর্দার অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। দীর্ঘ অভিনয় জীবনে দুইবার সিরিয়ার শিল্পী সমিতির সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা পান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪