দক্ষিণী মেগাস্টার রাম চরণ ও উপাসনা কোনিদেলার ঘরে কোল আলো করে এলো একটি ছেলে ও কন্যাসন্তান। রাম চরণের স্ত্রী উপাসনা যমজ সন্তানের জন্ম দিয়ে দ্বিতীয়বার বাবা হবার আনন্দ দিলেন রাম চরণকে ।
বড় মেয়ে ক্লিন কারাকে সঙ্গে নিয়ে স্ত্রী ও সন্তানদের দেখতে রামচরণ হাসপাতালে গেলে প্রিয় অভিনেতাকে একনজর দেখতে আগে থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন শত শত অনুরাগী। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রামচরণকে ভক্তরা ঘিরে ধরলে মুহূর্তেই বিশৃঙ্খলায় রূপ নেয় হাসপাতাল এলাকা। অনুরাগীদের প্রবল ধাক্কাধাক্কিতে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। মেয়ে ক্লিন কারাকে কোনোমতে বুকের মাঝে জাপটে ধরে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করেন রাম চরণ।
পরিবারে নতুন সদস্য আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে রাম চরণের বাবা ও কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন,রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের কোল জুড়ে এসেছে এক ছেলে ও এক মেয়ে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। সবার ভালোবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।