| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কে কোন পুরস্কার পেলেন

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 104949 বার পঠিত
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কে কোন পুরস্কার পেলেন

সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান পুরস্কারগুলোতে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ এবং লেডি গাগা।

গত রোববার রাতেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত জমকালো আয়োজনে পুরস্কার প্রদান করা হয়।

এবারের আসরে ব্যাড বানি তাঁর অ্যালবাম ডেবি তিরার মাস ফোটোস এর জন্য গ্র্যামির অন্যতম শীর্ষ সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় করেন। কেনড্রিক লামার ‘লুথার’ গানটির জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’ সহ একাধিক পুরস্কার জিতেছেন।

পপ তারকা বিলি আইলিশ তাঁর গানের ওয়াইল্ড ফ্লাওয়ার এর জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়া লেডি গাগা দুইটি পুরস্কারে সাফল্য অর্জন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ (অ্যালবাম: মেহেম)।

তারকাবহুল এই আয়োজন উপস্থাপনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়াহ, যিনি টানা ষষ্ঠবার গ্র্যামির এই আসরটি উপস্থাপন করেছেন। মঞ্চে উপস্থিত ছিলেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স এবং শ্যাপেল রোয়ান, যারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দক্ষিণ এশীয় সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। এ বছর আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি এবং চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। বিশ্বমঞ্চে ভারতের শক্তিশালী উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত এবারের গ্র্যামিতে কোনো বিভাগে পুরস্কার জিতে নিতে পারেননি তারা।

একনজরে প্রধান বিজয়ীদের তালিকা:


অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস (ব্যাড বানি)


রেকর্ড অব দ্য ইয়ার: লুথার (কেনড্রিক লামার ও এসজেডএ)


সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার (বিলি আইলিশ)


সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন


সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম (লেডি গাগা)


সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স (কেনড্রিক লামার)


সেরা রক অ্যালবাম: নেভার এনাফ (টার্নস্টাইল)


সেরা মিউজিক ভিডিও: এনজাইটি (ডোয়েচি)


সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন (দালাই লামা)


এ ছাড়া কেনড্রিক লামার ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ ও ‘বেস্ট র‍্যাপ সং’ বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অন্যদিকে, লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য ‘সেরা ড্যান্স-পপ রেকর্ডিং’ পুরস্কারটিও জিতে নিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪