| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারা-বীরের বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 101545 বার পঠিত
তারা-বীরের বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর

বি-টাউনের অলি-গলিতে কান পাতলেই শোনা যেত বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার রোমান্সের খবর। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর তাদের জমে ওঠা রসায়নে এবার ভাটার টান। বীরের জন্মদিনের পার্টিতে অভিনেত্রী তারার রহস্যজনক অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। এপি ধিলোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠতাই কাল হয়ে দাঁড়িয়েছে এই সম্পর্কে।

বীর পাহাড়িয়ার জন্মদিনে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে করে সেলিব্রেশনে যার থাকার কথা ছিল সবার আগে, সেই তারার দেখা মেলেনি পুরো পার্টিতে। এতদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জনে এই ঘটনা যেন ঘৃতাহুতি দিল। নেটিজেনরা বলছেন, প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত থাকা মানে সম্পর্ক আর নেই, বিচ্ছেদ প্রায় নিশ্চিত।


কয়েক মাস আগে বড়দিনের মৌসুমে ঘটনার সূত্রপাত। মুম্বাইয়ের একটি কনসার্টে গায়ক এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে পারফরম্যান্সের এক পর্যায়ে ধিলোঁ  বেশ ঘনিষ্ঠ অবস্থায় তারাকে জাপটে ধরে চুমু খাচ্ছিলেন,তখন দর্শকাসনে ‘হতভম্ব হয়ে বসে ছিলেন বীর। 

জনসমক্ষে ধিলোঁর সঙ্গে তারার এই ‘অনস্টেজ’ মাখামাখির ভিডিও ভাইরাল হওয়ায় সেখান থেকেই দূরত্বের শুরু। যদিও তাদের কমন ফ্রেন্ড ওরি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তাতে চিঁড়ে ভেজেনি। জন্মদিনের পার্টিতে তারার অনুপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বীর বা তারা। তবে এই নিশ্চুপ থাকাই বিচ্ছেদ জল্পনার পালে হাওয়া দিচ্ছে কারন ‘যা রটে তার কিছুটা তো বটে’।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪