| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 101541 বার পঠিত
বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে যেন মুহূর্তেই সব আলো টেনে নেন নিজের দিকে। আড়াল নয়, লুকোচুরি নয় উন্মুক্ত বেবি বাম্প নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভক্তদের সামনে তুলে ধরেন জীবনের নতুন অধ্যায়ের গল্প। শুধু উপস্থিতি নয়, সেই সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথাও ভক্তদের জানান এই সুন্দরী।

চলতি বছরের বসন্তেই সোনম কাপুরের কোলজুড়ে নতুন অতিথি আসার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সূত্র। সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন সৌজন্যবোধ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।


অনুষ্ঠান শেষে আলোকচিত্রী ও সংবাদকর্মীরা সোনমের স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি হাসিমুখে উত্তরে বলেন, আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক।

২০২২ সালে সোনম ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর বড় হওয়ার পাশাপাশি নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা,অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪