ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) রিট দায়ের করেছিলেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট সরাসরি খারিজের আদেশ দেন। এ আদেশের ফলে ড. কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
রিটের শুনানি করেন নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী, এবং কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
এর আগে, নির্বাচন কমিশনও ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।