| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 100857 বার পঠিত
খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা নাম লিখিয়েছেন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতে।  আর মালাইকা মানেই নানা আলোচনা। তাই মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায় সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে। মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। 

মুম্বাইয়ে  ৯০ বছরের পুরনো পর্তুগিজ বাংলোর আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই রেস্তোরাঁটির মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারের সমন্বয়ে। রেস্তোরাঁটির অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের। 

মেনুতে সাধারণ মশলা খিচুড়ি ৫৫০ রুপি। ৬২৫ রুপি রাখা হয়েছে অ্যাভোকাডো টোস্টের দাম এবং বিশেষ সালাদের দাম ৭২০ রুপি। এছাড়া লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি। 


শুধু খাবার নয় পানীয়ের দামও বিস্মিত করেছে সাধারণ গ্রাহকদের। স্বাস্থ্যকর দাবি করা এই রেস্তোরাঁর এক বোতল পানির দাম ৩৫০ রুপি। বিট ও বেদানার বিশেষ এক গ্লাস পানীয়র ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।

১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য বলিউড তারকাদের কাছে বেশ জনপ্রিয়। মালাইকা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস তিনি মেনে চলেন, তার ওপর ভিত্তি করেই এই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪