| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 99509 বার পঠিত
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশনে বসেন তিনি।

সকালে ৪-৫ জন কর্মী নিয়ে তারিকুল ইসলাম ভূঁইয়া জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়ায় মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে না পেরে পায়ে হেঁটে ভেতরে যান দপ্তরের কর্মকর্তারা। বেলা সোয়া ১১টায় দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে এসে তার দাবি মানার বিষয়ে আশ্বাস দিলে মূল ফটক থেকে সরে একপাশে অবস্থান নেন তিনি। 

তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছেে এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরনণের পাশাপাশি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন তাকে হুমকি ও ধামকি দিয়েছে। এসব বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হলেও রিটার্নিং কর্মকর্তা এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফা সুযোগ দিয়ে যাচ্ছে।  যদি ৮ ঘণ্টার মধ্যে সদরের এসিল্যান্ডকে প্রত্যাহার না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেবে গণঅধিকার পরিষদ। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করে  তারিকুল ইসলাম ভূঁইয়াকে দাপ্তরিক কার্যক্রম যেন ব্যাহত নাহয় সেই বিষয়ে বুঝানোর চেষ্টা করছি। 

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, নির্বাচনি মাঠে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে সবই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া কখনো লিখিতভাবে কোনো অভিযোগ দেননি। এজন্য কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়নি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪