| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 98486 বার পঠিত
জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ০৫ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম এবং শিক্ষার্থী নাজমুস সাকিব।

সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আমার দেশ পত্রিকার লিমন ইসলাম, ডেইলি স্টার-এর রাকিবুল ইসলাম, দেশ রূপান্তর-এর ফাতেমা আলী, আজকের পত্রিকা-এর সোহান ফরাজী, দিনকাল-এর শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল এবং কালবেলা-এর তৌসিন। আহত শিক্ষার্থীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরাও।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মাঠে উপস্থিত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪