| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মানুষ ধরো, মানুষ ভোজ’ গানের প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার নেই

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 97741 বার পঠিত
‘মানুষ ধরো, মানুষ ভোজ’ গানের প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার নেই

‘মানুষ ধরো, মানুষ ভোজ’ গানের প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫৯ সালে ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শুধু গান নয় বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী এ শিল্পী মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই নিজেকে গানের জগতে  সঁপে দেয়া বালক সুনীল ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এছাড়াও জের লেখা গানের সংখ্যাও কম নয়। তিনি প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন যার মধ্যে তার গাওয়া বহু গান খ্যাতি অর্জন করেছ।


ময়মনসিংহ বিভাগীয় বাউল সমিতির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম বলেন, সুনীল কর্মকার শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের ধারক। একতারা ও দোতারার ছন্দে তার কণ্ঠের বিশেষ আবেদন শ্রোতাদের মুগ্ধ করতো। 

দীর্ঘকাল ধরে বাউল ও লোকসংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে আধ্যাত্মিক চেতনার বাণী পৌঁছে দেয়া সুনীল কর্মকারের কাছে সংগীতই ছিল একমাত্র ধ্যান ও জ্ঞান। ওস্তাদ জালাল উদ্দীন খাঁর ‘মানুষ ধরো, মানুষ ভোজ’ বিখ্যাত গান গেয়ে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪