| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাওয়ায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 97602 বার পঠিত
হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাওয়ায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

মাগুরায় মহম্মদপুরে হাসপাতালের রোগীদের মধ্যে কম্বল বিতরণের সময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ায় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহম্মদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির হুসাইন আহম্মেদ কাবুল, মহম্মদপুর সদর ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে কম্বল বিতরণ করায় জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪