নির্মাতা জাকারিয়া সৌখিন জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নির্মাণ করলেন ‘যে কথা হয়নি বলা’। বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে প্রচারিত হবে নাটকটি।
কাব্য নামের এক তরুণের অব্যক্ত প্রেম নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে। রেস্টুরেন্টে নিয়মিত নিজের লেখা গান পরিবেশন করাই কাব্যর পেশা। কুহুকে ভালবাসলেও কখনও বলতে পারেনি। অনেক বছর পর কুহুকে পেয়ে কাব্যর ধুলোমাখা প্রেম আবার নতুনভাবে জেগে ওঠে।
মুখে বলতে না পারলেও কবিতায় এবং গানে ঠিকই নিজের অব্যক্ত প্রেমের অনুভূতি তুলে ধরে কাব্য। কিন্তু ফাইনালি কাব্য কি পারে, কুহুকে মনের কথা বলতে? এই প্রশ্নের উত্তর জানা যাবে ‘যে কথা হয়নি বলা’ নাটকটি প্রচারের পর।
নির্মাতা সৌখিন বলেন, ‘এই নাটকটি বেসিকেললি একটি মিউজিক্যাল ড্রামা যা ভ্যালেন্টাজাকে মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। আশা করি এই ভ্যালেন্টাইনে দর্শক মিউজিক্যাল ড্রামা দারুণ উপভোগ করবে।’
‘যে কথা হয়নি বলা’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।