| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ পেল ‘মাস্টার’

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 97147 বার পঠিত
রটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ পেল ‘মাস্টার’

‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’র বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘মাস্টার’। বাংলাদেশি সিনেমার জন্য এক গর্বের মুহূর্ত বয়ে আনল রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমা ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’ (আইএফএফআর) এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে।

সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য এক অনন্য মাইলফলক। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরস্কার ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।


জয়ের মুহুর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে বাঁধন লেখেন, ‘বাংলাদেশের জন্য এক অসাধারণ অর্জন। এই দুর্দান্ত ছবির অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। রেজওয়ান শাহরিয়ার সুমিতকে ধন্যবাদ আমাদের উপর ভরসা করার জন্য।’

একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত। সিনেমায় বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া একজন আদর্শবাদী শিক্ষক জহিরের নৈতিক অবক্ষয় ও মানসিক পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।একজন সাধারণ মানুষকে ক্ষমতার হাতছানি কীভাবে কর্তৃত্ববাদী করে তোলে, সেই মনস্তাত্ত্বিক জটিলতাই এই সিনেমার মূল উপজীব্য।

‘মাস্টার’ সিনেমায় আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমর পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪