| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ভয়াবহ আগুনে মা ও শিশুকন্যার মৃত্যু

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 96841 বার পঠিত
নাটোরে ভয়াবহ আগুনে মা ও শিশুকন্যার মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী কন্যা রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতরভাবে দগ্ধ হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আগুনে রান্টুর পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি পাশের একটি মুদিদোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অন্তত ১২টি ছাগল পুড়ে মারা গেছে। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আতাউর রহমান জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই আগুনে পুড়ে মা ও শিশুকন্যার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪