| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্তুগাল যেতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ বাংলাদে‌শি

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 95589 বার পঠিত
পর্তুগাল যেতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ বাংলাদে‌শি

পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে চার বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টায় পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি ও পুলিশের অভিযানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে হবিগঞ্জ জেলার বানিয়াচরের মো. নোমান,সদর উপজেলার পউল গ্রামের ইবাদুর রহমান সুজন,মো. ইমন মিয়া ও মো. পারভেজকে আটক করা হয়। 

আটকৃতরা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তাদের পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে বিজিবি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪