| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন করতে আর বাধা থাকলো না বিএনপির এই তিন প্রার্থীর

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 96001 বার পঠিত
নির্বাচন করতে আর বাধা থাকলো না বিএনপির এই তিন প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষে এবার তিন প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়।

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের ২ ফেব্রুয়ারি করা রিটের শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সরাসরি রিটটি খারিজ করে দেন। 

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে তিনি হাইকোর্টে রিট করলে হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ইউসুফ সোহেলের করা লিভ টু আপিলও আজ খারিজ করে দিয়েছেন আদালত।

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণার পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করলে তা খারিজ করে দেন হাইকোর্ট।

ফলে বিএনপির এই তিন প্রার্থীর আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪