ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকা থেকে সাড়ে ৩০০ মিটার দূরে কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে র্যাব কটকবাজারে এই অভিযানে একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রম এখনও চলছে জানিয়ে তিনি বলেন, পুকুরে সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। আরো অস্ত্র লুকানো থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।