| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 94977 বার পঠিত
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার গন্ড‌গোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও মুরগিবোঝাই ভটভ‌টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়াডাঙ্গার হরগ্রাম শেখপাড়ার মুরগি ব্যবসায়ী নাইম (২০) ও একই এলাকার  হালিম (২৫) দুর্ঘটনায় নিহত হন। ট্রাকচালক মিন্টু ও চালকের সহকারী স্বাধীন আলী এ দুর্ঘটনায় আহত হন। 

এ বিষয়ে পুঠিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছে, তাহেরপুর হতে মুরগিবোঝাই ভটভটি পুঠিয়া যাওয়ার পথে ভটভটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চরজন আহত হলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  নাইম ও  হালিমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪