| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্য কাউকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি বিএনপি নেতার

  • আপডেট টাইম: 11-02-2026 ইং
  • 94846 বার পঠিত
অন্য কাউকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি বিএনপি নেতার

ভোটারদের অন্য দলে ভোট দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের কারণে মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে এক নির্বাচনী বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেব… আমি পরিষ্কার করে বলে দিচ্ছি… আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন… আমি এটা মিন করতেছি।

ভিডিওতে আরও শোনা যায়, তিনি ১২ ফেব্রুয়ারি ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাকে যেন ‘অপমানিত’ হতে না দেওয়া হয় এবং তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করতে হবে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারান মঞ্জুরুল আহসান মুন্সী। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন নির্বাচন করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪