| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

  • আপডেট টাইম: 11-02-2026 ইং
  • 93049 বার পঠিত
রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর চন্দ্রিমার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫। 

র‍্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে ছোট বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করে উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসমূহ চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব। জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য র‍্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪