| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি : এ্যানি

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 92628 বার পঠিত
দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে। 

ভোট প্রদান করে  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি যার মাধ্যমে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪