| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনে প্রথম ভোট দিলাম : নুরুল হক নুর

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 93509 বার পঠিত
জীবনে প্রথম ভোট দিলাম : নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, এটিই আমার জীবনের প্রথম ভোট।

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল হক নুরের প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি বলেন, পরিবেশ অস্বাভাবিক দেখি, সে ক্ষেত্রে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। 

সকাল থেকেই পটুয়াখালীর চারটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে ভোটগ্রহণ চলছে। জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, পটুয়াখালীর চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। জেলায় মোট স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪