| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় ‘পিচ্চি আজাদ’-এর অনুসারীর হামলায় সাংবাদিক জখম

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 92546 বার পঠিত
হাতিয়ায় ‘পিচ্চি আজাদ’-এর অনুসারীর হামলায় সাংবাদিক জখম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে গামছাখালী এলাকায় গেলে এ সময় ওঁৎ পেতে থাকা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারীরা অতর্কিতভাবে রামদা নিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ও বাইকচালক সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হলে সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪