| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-৮ আসনে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 93274 বার পঠিত
তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-৮ আসনে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনের তিনটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১২৪২ ভোট পান। অপরদিকে, শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ১২৪৯ ভোট পেয়েছেন।

ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও একজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফলাফল প্রকাশের অপেক্ষায় জনসাধারণ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪