| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ৬টি আসনের ৪টিতে এগিয়ে বিএনপি

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 92326 বার পঠিত
রাজশাহীতে ৬টি আসনের ৪টিতে এগিয়ে বিএনপি


দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা।

এদিকে কয়েকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছে। এর মধ্যে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু চাঁদ এগিয়ে রয়েছে।

রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।

রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৮০ জন, রাজশাহী-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, রাজশাহী-৩ আসনে ৪ লাখ ২৩ হাজার ৯৩৭ জন, রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ও রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। রাজশাহীর ৬টি আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪