| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 93218 বার পঠিত
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি জানান, আসনটিতে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রাপ্ত ফলাফলে দেখা গেছে সবগুলো কেন্দ্রেই হাসনাত আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন। কেন্দ্রগুলোর ফলাফল একত্রিত করার প্রক্রিয়া চলমান থাকলেও বিবরণী পর্যালোচনা করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। তবে ভোটগ্রহণ চলাকালে বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

চূড়ান্ত ফলাফল ঘোষণা সাপেক্ষে এ আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪