| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় নিশ্চিতের পথে মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 93200 বার পঠিত
বিজয় নিশ্চিতের পথে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৫টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ) উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬১ হাজার ৫৬৭ ভোট।

এ পর্যন্ত গণনায় দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৫৮।

অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের পর চূড়ান্ত ফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আংশিক ফলাফলে মহাসচিবের বিজয়ের আভাস স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪