| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এম এ কাইয়ুমকে হারিয়ে বিজয়ী নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 93030 বার পঠিত
এম এ কাইয়ুমকে হারিয়ে বিজয়ী নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। এই আসন থেকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। অপরদিকে নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। 

২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪