| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় ব্যবধানে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 93006 বার পঠিত
বড় ব্যবধানে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আল-হেলাল তালুকদার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোণা-৪ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৮০২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল-হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।

আসনটিতে মোট ১৫০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৯ জন। নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ২১৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪