খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী। এ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর এজাজ খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল পাওয়া যায়।
ধানের শীষ প্রতীক নিয়ে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট।