| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 92988 বার পঠিত
৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে। দলটির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় সংসদে।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় গেলে চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে অংশ নিয়ে দুটি আসনেই জয় অর্জন করেন।

১৯৮৮ সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ১৯৯০ সাল থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। ফলে ৩৫ বছর পর ২০২৬ সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করেছে,পাশাপাশি নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪