| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৪০টি শেড, নিহত ১

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 92067 বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৪০টি শেড, নিহত ১

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি শেড (ঝুপড়িঘর) পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ও ই–১৪ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বানু। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই–১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪