নির্বাচন থেকে সরে দাঁড়ালে মন্ত্রীত্ব পাবেন এমন সুযোগ পেয়েও নির্বাচনে লড়ে জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি হেভিওয়েট প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আলোচনায় থাকা মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে প্রত্যাশিত ফল করতে না পারায় মন্ত্রীত্ব ও জামানত হারালেন একইসঙ্গে।
আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।