নোয়াখালীর হাতিয়া উপজেলায় চলমান সহিংসতা বন্ধে প্রশাসনের বদলে সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর কাছে যাওয়ার কথা জানিয়েছেন শাপলা কলি প্রতীকের বিজয়ী প্রার্থী আবদুল হান্নান মাসউদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংঘটিত সহিংসতায় আহত কর্মী-সমর্থকদের দেখতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন হান্নান মাসউদ।
হান্নান মাসউদ বলেন, নির্বাচনীয় সহিংসতায় নির্বাচনের আগে ও পরে হাতিয়ায় এ পর্যন্ত চার শতাধিক মানুষ আহত হয়েছে উল্লেখ করে এ সহিংসতা বন্ধে নতুন সরকার গঠন করতে যাওয়া বিজয়ী দল বিএনপির আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার কথা জানান।
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে যাবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের পর দলীয় সিদ্ধান্ত জানানো হবে।