| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 91460 বার পঠিত
২ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

 টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের দুই কলেজ শিক্ষার্থী ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম নিহত হয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগলে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের লাশ দেখতে যান।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪