| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২

ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির টিম

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 91445 বার পঠিত
ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির টিম

চাঁপাইনবাবগঞ্জে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরি করার সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমণ্ডল পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, পরিদর্শন করে বোঝা যাচ্ছে এখানে ককটেল তৈরি করা হচ্ছিল। এক বা একাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতরা আশপাশের এলাকার মানুষ বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনজন গুরুতর আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিআইডি ইতোমধ্যেই আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ আহতদের সুরক্ষা ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪