| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 90809 বার পঠিত
আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় তিনি জামায়াত আমিরের বাসভবনে এবং রাত ৮টায় এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন। রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি ও সমসাময়িক ইস্যু নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফেরানোর বিষয়ে বিএনপি সরকার আইনি প্রক্রিয়ায় অগ্রসর হবে বলে জানান তারেক রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪