| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 91663 বার পঠিত
ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা এলাকায় নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তার বাবা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবা থানায় গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়ন-এর ছোনাউটা গ্রামে শনিবার রাতে মেহেদী হাসান মাসুম (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, তার বাবা বারেক খান ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই কাঠালিয়া থানায় হাজির হন।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, মেহেদী হাসান মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় শোক, উদ্বেগ ও নানা আলোচনা দেখা দিয়েছে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেটি ঘুমিয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪