| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল : সুস্মিতা

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 90068 বার পঠিত
কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল : সুস্মিতা

টালিউডে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে চলছে আলোচনা। গত বছর থেকে এ আলোচনা শুরু হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই জানিয়ে সুস্মিতা পরিষ্কার করেছেন নিজের অবস্থান। 

‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালীন সৃজিত ও সুস্মিতার সমুদ্রসৈকতে তোলা সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। তবে ভালোবাসা দিবসে ভারতীয় গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে সুস্মিতা স্পষ্ট করে জানিয়ে দেন 'কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না। কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে।'

পরিচালক সৃজিত একটি সেলফি নিয়ে এত জল্পনা না করার অনুরোধ জানিয়ে গুঞ্জনকে হেসে উড়িয়ে দিয়ে বলেন, আমরা শুধুই ভালো বন্ধু। সবার রিল্যাক্স থাকা উচিত, ২০২৬ সালে বাস করছি আমরা। 


বাংলাদেশের জামাই সৃজিত মুখার্জি। ২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতাতেই সংসার পেতেছিলেন এই তারকা দম্পতি। তবে গত এক বছরেরও বেশি সময় মিথিলা তার কন্যা আইরাকে নিয়ে বাংলাদেশেই রয়েছেন। কাজের প্রয়োজন ছাড়া খুব একটা কলকাতায় দেখা যায় না মিথিলাকে। 

এখনো আইনত বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির। সৃজিত-মিথিলার সংসার জীবনে দূরত্বের এই আবহেই সুস্মিতার সঙ্গে পরিচালকের নাম জড়িয়ে  নতুন এই গুঞ্জন।


 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪