ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া এই অভিনেত্রী একটি রিয়্যালিটি শো-তে কিছু ছবি ও বার্তার সূত্র ধরে ভক্তদের মাঝে তৈরি জল্পনা নিয়ে এখন পর্যন্ত হিনা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সঞ্চালক মুনাব্বার ফারুকী অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিনা খান ও তার স্বামী রকি জায়সওয়াল। হঠাৎ করেই ফারুকীর দেয়া হিনাকে সন্তান লালন-পালনের পরামর্শ নজর এড়ায়নি দর্শকদের। এই কথোপকথন থেকে অনেকেই ধারণা করছেন মা হতে চলেছেন হিনা।
জল্পনা কল্পনা আরও উসকে ওঠে সাম্প্রতিক কালে হিনা খানের শেয়ার করা কিছু ছবি। নেটিজেনদের দাবি, সালোয়ার-কামিজ পরা ওই ছবিগুলোতে অভিনেত্রী ওড়না দিয়ে তার ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। আবার অনেকে ক্যামেরার অ্যাঙ্গেল বা পোশাকের ধরণ দেখেও করছেন মন্তব্য।
২০২৪ সাল থেকে ক্যানসারে আক্রান্ত হিনা খান কঠিন এই সময়ে নিজেকে শক্ত রেখে চিকিৎসা চলাকালেই অসুস্থতার মধ্যে দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেন। বর্তমানে সুস্থতার লড়াইয়ে থাকা এই অভিনেত্রীর মা হওয়ার খবরটি সত্য কি না, তা জানতে মুখিয়ে আছেন তার ভক্তরা।